
স্বাদে ও গন্ধে
অতুলনীয় খিরসাপাত
রাজশাহীর বাগান থেকে বাছাই করা প্রিমিয়াম খিরসাপাত আম (হিমসাগর)। himsagor amer dam বা khirshapat amer dam যাই হোক না কেন, বাজারের সেরা দামে সম্পূর্ণ প্রাকৃতিক ও কেমিক্যাল মুক্ত আম নিশ্চিন্তে অর্ডার করুন।


রাজশাহীর আম কেন সেরা?
রাজশাহীর মাটি ও জলবায়ু খিরসাপাত (হিমসাগর) আম চাষের জন্য প্রকৃতিপ্রদত্ত এক আশীর্বাদ। আমাদের বাগানগুলোতে বহু বছরের অভিজ্ঞতায় গড়ে উঠেছে এক অনন্য চাষ পদ্ধতি, যা প্রতিটি আমকে দেয় রাজকীয় স্বাদ ও অতুলনীয় সুগন্ধ।
জিআই (GI) স্বীকৃতি ও গৌরব
জিআই বা ভৌগোলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট স্থানের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পণ্যের ঐতিহ্য রক্ষা করে। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে বাংলাদেশের ৩য় পণ্য হিসেবে রাজশাহীর খিরসাপাত আম এই মর্যাদাপূর্ণ 'জিআই' স্বীকৃতি লাভ করে। এটি এই আমের গুণমান এবং বিশ্বজুড়ে এর অনন্য পরিচয়ের আনুষ্ঠানিক দলিল।
আধুনিক পদ্ধতিতে আম চাষ
আমরা প্রতিটি চারা থেকে ফল পর্যন্ত বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি অনুসরণ করি। সঠিক মাটি ব্যবস্থাপনা ও জৈব সারের ব্যবহার আমাদের আমকে করে তোলে অনন্য।
উন্নত গ্রাফটিং
সেরা জাতের কলম চারা নিশ্চিত করা
জৈব সার
প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা রক্ষা
ফ্রুট ব্যাগিং
কীটনাশক মুক্ত দাগহীন ফ্রেশ আম



খিরসাপাত আমের
ঝুরি আচার
উপকরণ
- কাঁচা খিরসাপাত আম - ১ কেজি
- সরিষার তেল - ২ কাপ
- পাঁচফোড়ন - ২ টেবিল চামচ
- শুকনো লঙ্কা - ৫/৬ টি
- হলুদ ও লবন - পরিমাণমতো
- চিনি - স্বাদমতো
প্রস্তুত প্রণালী
আমগুলো ধুয়ে ঝুরি করে কাটুন।
তেলে পাঁচফোড়ন ফোঁড়ন দিন।
আম ও মশলা দিয়ে রান্না করুন।
